বাসের চাকায় পিষ্ট হয়ে চালকের সহকারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলায় গতকাল বৃহস্পতিবার দুপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে বাবুল হোসেন (৪০) নামের বাসচালকের এক সহকারী মারা গেছেন। তাঁর বাড়ি খুলনার ফুলতলা উপজেলার বেদেরডাঙ্গা গ্রামে। বাবার নাম নজরুল ইসলাম।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে মহাসড়কের মুশরিয়া নামক স্থানে ঈগল পরিবহনের একটি বাস বিকল হয়ে পড়ে। মেরামতের জন্য বাবুল ওই বাসের নিচে ছিলেন। বেলা তিনটার দিকে পেছন দিক থেকে আসা এনএনবি পরিবহনের আরেকটি বাস বিকল বাসটিকে ধাক্কা দেয়। এতে বিকল বাসটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বাবুলের মৃত্যু হয়। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, বাবুল হোসেনের লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।