বাসের চাপায় নারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মহিষলুটি বাজার এলাকায় মাইক্রোবাসের চাপায় মনোয়ারা বেগম (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নারীর বাড়ি তাড়াশ উপজেলার দেবীপুর গ্রামে, স্বামীর নাম ফরহাদ হোসেন বলে পুলিশ জানিয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) দুরুল হুদা জানান, রাস্তা অতিক্রম করার সময় ঢাকা থেকে রাজশাহীগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস মনোয়ারাকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় হাটিকুমরুল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।