বাসের চাপায় ৫ অটোরিকশা যাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের সদর উপজেলার রাঘবপুর এলাকায় আজ শুক্রবার সন্ধ্যায় যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক যাত্রী। এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত হতাহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাঘবপুর এলাকায় ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের দিকে যাওয়া যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে এক নারীসহ তিনজন নিহত হন। আহত হন তিনজন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়।
ময়মনসিংহ কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোজ্জামেল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে। কারও পরিচয় পাওয়া যায়নি।