বাসের চাপায় আ.লীগের কর্মীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের শরণখোলায় বাসের চাপায় আবদুল আজিজ গাজী (৫০) নামের আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার সিংবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তাঁর বাড়ি উপজেলার উত্তর রাজাপুর গ্রামে। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আওয়ামী লীগের কর্মী আবদুল আজিজ শনিবার বিকেলে শরণখোলা উপজেলা সদরে অনুষ্ঠিত আওয়ামী লীগের একটি সভায় যোগ দেন। সভা শেষে তিনি শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান নছিমনে করে বাড়ি ফিরছিলেন। মোরেলগঞ্জ-শরণখোলা সড়কের সিংবাড়ি এলাকায় পৌঁছালে আকসিঞ্চকভাবে নছিমনের চাকা গর্তে পড়ে যায়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় পেছন থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি।