বাসের চাপায় এক নারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রামপুরা থানা এলাকায় গতকাল মঙ্গলবার দুটি বাসের চাপায় সুফিয়া বেগম (৫৫) নামের এক নারী মারা গেছেন।
সকাল সোয়া ১০টার দিকে রামপুরা সুপার মার্কেটের সামনে সড়ক পার হচ্ছিলেন সুফিয়া। এ সময় পাল্লা দিয়ে দ্রুতগতিতে যাওয়া তুরাগ পরিবহনের দুটি বাসের মাঝখানে পড়ে যান তিনি। তাঁকে পার্শ্ববর্তী খিদমাহ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।