বাসের চাপায় এক ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বাসের চাপায় মো. রফিক উল্লাহ (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে মনসার টেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রফিক বোয়ালখালী উপজেলার বেঙ্গুরা গ্রামের মৃত মো. হোসেনের ছেলে। তিনি কাতারের রাজধানী দোহায় ঠিকাদারি ব্যবসা করতেন বলে তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন।পটিয়া হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফখরুল বলেন, রাত আটটার দিকে মনসার টেক বাদামতলা এলাকার সড়কের পাশে রফিক উল্লাহ হাঁটছিলেন। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি বাস তাঁকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত রফিকের ভাই আহমদ উল্লাহ বলেন, ওই দিন রাতে পটিয়ায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন তাঁর ভাই। রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় বাস তাঁকে চাপা দেয়।