বাসের চাপায় কলেজছাত্রসহ দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাসের চাপায় কলেজছাত্রসহ মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার পাঁচরুখী এলাকায় এ ঘটনা ঘটে।নিহত দুজন হলেন ঢাকার মালিবাগ এলাকার শহীদুল ইসলামের ছেলে শাহরিয়ার সাগর (৩২) ও খিলগাঁও এলাকার আসিফ হোসেন (১৮)। আসিফ সিদ্ধেশ্বরী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।আড়াইহাজার থানার ওসি আখতার মোর্শেদ জানান, সিলেটের বিয়ের অনুষ্ঠান থেকে মোটরসাইকেলযোগে ঢাকা ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পরই চালক বাস নিয়ে পালিয়ে যান।