বাসের চাপায় কিশোর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলায় বাসের চাপায় আরিফুল ইসলাম (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার যশোর-খুলনা মহাসড়কে উপজেলার প্রেমবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই উত্তেজিত জনতা ওই মহাসড়ক অবরোধ করে রাখে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল নয়টার দিকে প্রেমবাগ এলাকায় ওই মহাসড়ক পার হওয়ার সময় খুলনা থেকে নড়াইলগামী একটি বাস আরিফুলকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই উত্তেজিত জনতা ওই স্থানে যশোর-খুলনা মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখে। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ বাসটিকে আটক করেছে। আরিফুল উপজেলার জিয়াডাঙ্গা গ্রামের দিনমজুর ইবাদ আলীর ছেলে।