বাসের চাপায় গ্রাম পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দা উপজেলায় বাসের চাপায় সাহেব আলী (৬০) নামের এক গ্রামপুলিশ নিহত হয়েছেন।গতকাল শনিবার দুপুরে নওগাঁ-রাজশাহী সড়কে উপজেলার কুসুম্বা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাহেব আলীর বাড়ি উপজেলার কুসুম্বা ইউনিয়নের ঠনঠনিয়াপাড়া গ্রামে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে সাহেব আলী উপজেলার দেলুয়াবাড়ী হাট থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে কুসুম্বা এলাকায় পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা রাজদূত পরিবহনের একটি বাস পেছন থেকে তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই সাহেবের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত সাহেব আলী কুসুম্বা ইউনিয়ন পরিষদে কর্মরত ছিলেন।