বাসের চাপায় ছাত্র আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ফার্মগেট এলাকায় গতকাল বৃহস্পতিবার মিনিবাসের চাপায় শেখ আবদুল্লাহ (১৮) নামে এক কলেজছাত্র আহত হয়েছে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনার পর লোকজন গাড়ি ভাঙচুর করে। তারা মিনিবাসটিতে আগুন ধরিয়ে দেয়। আহত আবদুল্লাহ ঢাকা কমার্স কলেজের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী।