বাসের চাপায় টেম্পোর ৩ যাত্রী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আজ শুক্রবার যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি টেম্পোকে চাপা দিয়েছে। এতে মা-মেয়েসহ টেম্পোর তিন যাত্রী ঘটনাস্থলেই মারা গেছেন।
বিকেল সাড়ে পাঁচটার দিকে ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি এলাকার টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার গাঙ্গাইর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রওশন আরা বেগম (৩৫), তাঁর মেয়ে মীম (৭) ও গোপালপুর উপজেলার ধোপাকান্দি গ্রামের হেদায়েত উল্লাহ (৩৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কবীর প্রথম আলোকে জানান, ময়মনসিংহ থেকে টাঙ্গাইলগামী প্রান্তিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস দেউলাবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি টেম্পোকে চাপা দেয়। এতে ওই তিনজন মারা যায়।