বাসের চাপায় দুই নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর ট্রাফিক স্তম্ভের সামনে গতকাল শনিবার বেলা ১১টায় বাসের চাকায় পিষ্ঠ হয়ে দুই নারী নিহত হয়েছেন। চালক বাস নিয়ে পালাতে গেলে এর ধাক্কায় আহত হন আরও চারজন। নিহতরা হলেন, কেশবপুরের নাজমা বেগম (৪৮) ও চুকগনর এলাকার লতিফা বেগম (৫৫)। ঘটনার প্রতিবাদে এলাকাবাসী এক ঘণ্টা সড়ক আবরোধ করে রাখেন।