বাসের চাপায় নাট্যকর্মীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বাংলামোটর মোড়ে গতকাল বুধবার রাতে বাসের চাপায় এ টি এম আনিসুজ্জামান (৩০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি নাট্যকর্মী বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রাত সাড়ে নয়টার দিকে আনিসুজ্জামান বাংলামোটর মোড় দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি মিনিবাস আনিসুজ্জামানকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। সেখানে কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল জাকির হোসেন রক্তাক্ত অবস্থায় আনিসুজ্জামানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছেন। আনিসুজ্জামান নাট্যাভিনেতা বলে তাঁর এক বন্ধু জানিয়েছেন।