বাসের চাপায় নারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলায় বাসের চাপায় সাথী আক্তার (২৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা (চৌরাস্তা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, জেলার সালনা এলাকার আশরাফ হোসেন তাঁর স্ত্রী সাথীকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। বিকেল চারটার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের পেছন থেকে সাথী পড়ে যান। তৎক্ষণাৎ ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাস তাঁর মাথায় চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাথীর মৃত্যু হয়। নাওজোড় মহাসড়ক ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।