বাসের চাপায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার লালমোহন উপজেলার গজারিয়া সৈনিক বাজার এলাকায় গতকাল বুধবার দুপুরে যাত্রীবাহী বাসের চাপায় মৎস্যখামারি নুরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হন। তিনি উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবদুল হক মোড়লের ছেলে ও গজারিয়া এলাকার সোনালী মৎস্য হ্যাচারির মালিক। পুলিশ ও এলাকাবাসী জানায়, নুরুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে গজারিয়া বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। এ সময় পেছন থেকে তাঁকে চাপা দেয় ভোলাগামী যাত্রীবাহী বাস ‘রয়েল বেঙ্গল’। লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। ভোলা প্রতিনিধি