বাসের চাপায় নিহত শিক্ষার্থীর দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনিরুজ্জামান মীরের (২০) দাফন গতকাল শুক্রবার বেলা ১১টায় তাঁর গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে তিনি ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের বাসের চাপায় নিহত হন।
মনিরুজ্জামান বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের লেভেল-২ সেমিস্টার-১-এর ছাত্র ছিলেন। তিনি চিরিরবন্দরের সাতনালা ইউনিয়নের খামার সাতনালা গ্রামের আজিজুল ইসলামের ছেলে।
নিহত শিক্ষার্থীর বড় ভাই মতিউর রহমান বলেন, পরিবারের আশা ছিল মনিরুজ্জামান বড় হয়ে একজন কৃষিবিদ হবেন। সেই ইচ্ছা অপূরণীয়ই থেকে গেল। গতকাল জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। িবশ্ববিদ্যালয়ের প্রক্টর শফিকুল ইসলাম বলেন, শিক্ষকদের একটি প্রতিনিধিদল ও নিহত মনিরুজ্জামানের সহপাঠীদের অনেকেই তাঁর (মনিরুজ্জামান) বাড়িতে যান এবং জানাজা ও দাফনকাজে অংশ নেন।