বাসের চাপায় বৃদ্ধ নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দায় গতকাল মঙ্গলবার বাসের চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এর প্রতিবাদে এলাকাবাসী ঘটনাস্থল ঢাকা-খুলনা মহাসড়কের কুমারদিয়া এলাকা দেড় ঘণ্টা অবরোধ করে রাখে।নিহতের নাম আবদুর রব (৮৫)। তাঁর বাড়ি নগরকান্দা উপজেলার কুমারদিয়া গ্রামে।এলাকাবাসী জানান, গতকাল বেলা তিনটার দিকে গোপালগঞ্জ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস রাস্তা পার হওয়ার সময় আবদুর রবকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। কিছুক্ষণ পর এলাকাবাসী এসে এ ঘটনার প্রতিবাদে গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে। বেলা সোয়া তিনটা থেকে এই অবরোধ শুরু হয়।