বাসের চাপায় মুক্তিযোদ্ধা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বটতলী এলাকায় গতকাল শুক্রবার বাসচাপায় তফিল উদ্দীন (৫৭) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে বটতলী এলাকায় মুক্তিযোদ্ধা তফিল উদ্দীন একটি যাত্রীবাহী বিআরটিসি বাসে উঠতে যান। এ সময় বাসটি তাঁকে ধাক্কা দিলে তিনি পড়ে যান এবং বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল পাঠিয়ে দেন। পরে দিনাজপুর যাওয়ার পথে তিনি মারা যান।