বাসের চাপায় মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মগবাজারে গতকাল মঙ্গলবার বিকেলে বেপরোয়া গতির একটি বাসে চাপা পড়ে মাহবুব আলী (২৮) নামের এক যুবক মারা গেছেন। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, মগবাজার চৌরাস্তায় লাব্বায়িক পরিবহন নামের বাস পেছন থেকে একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী মাহবুব আলী গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা যান। মাহবুব কাঁঠালবাগান এলাকায় থাকতেন।