বাসের চাপায় মোটরশ্রমিক নেতা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গত বৃহস্পতিবার দুপুরে রাস্তা পার হওয়ার সময় বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে আকতার আলম (৪৮) নামের এক মোটরশ্রমিক নেতা নিহত হয়েছেন।আকতার আলম ফুলবাড়ী উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাঁর বাড়ী ফুলবাড়ী পৌর এলাকার থানাপাড়া গ্রামে।প্রত্যক্ষদর্শীরা জানায়, ফুলবাড়ী-বিরামপুর সড়কের ঢাকামোড় এলাকার মেরিনা ফিলিং স্টেশন থেকে জেরিকেন ভর্তি ডিজেল নিয়ে আকতার আলম কাউন্টারে যাচ্ছিলেন। সড়ক পার হওয়ার সময় পরনের লুঙ্গিতে প্যাঁচ খেয়ে তিনি সড়কের ওপর পড়ে যান এবং সঙ্গে সঙ্গে ঢাকাগামী একটি বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হন।