বাসের চাপায় যুবলীগের দুই নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় যাত্রীবাহী একটি বাসের চাপায় যুবল​ীগের দুই নেতা নিহত হয়েছেন৷ গতকাল শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে উপজেলার জোকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সবজেল মিয়া (২৫) ও প্রচার সম্পাদক রুবেল মিয়া (২২)৷ তাঁদের দুজনের বাড়ি উপজেলার তরা গ্রামে৷

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে রাজনৈতিক কর্মসূ​িচতে অংশ নেওয়ার জন্য মোটরসাইকেলে বাড়ি থেকে বের হন সবজেল ও রুবেল৷ বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকায় পাটুরিয়াগামী ঈগল পরিবহনের একটি যাত্রীবা​হী বাসকে অতিক্রম করার পরপরই বাসটি পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়৷ এতে ঘটনাস্থলেই যুবলীগের নেতা সবজেল মারা যান৷ স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পথে রুবেল মারা যান৷

দুর্ঘটনার পর বাসটিকে জোকা এলাকায় রেখে চালক ও চালকের সহকারী পালিয়ে যান৷ এর পরপরই যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মী এবং এলাকাবাসী বাসটিতে অগ্নিসংযোগ করেন৷ তাঁরা তরা ও বানিয়াজুরী এলাকায় ঈগল পরিবহনের দুটিসহ ছয়-সাতটি বাস ভাঙচুর করেন৷ খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন৷ এ ঘটনায় পৌনে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ​থাকে৷ এ সময় সড়কের উভয় দিকে ছয় কিলোমিটার যানবাহনের সারি তৈরি হয়৷ দুপুর সাড়ে ১২টার দিকে হাইওয়ে এবং ঘিওর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল শুরু হয়৷

ঘিওর উপজেলা যুবলীগের পরিবেশ ও বনবিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম বলেন, পুকুরিয়া বাসস্ট্যান্ড থেকে আরও নেতা-কর্মীর সঙ্গেওই দুই নেতার মানিকগঞ্জে রাজনৈতিক কর্মসূ​িচতে অংশ নেওয়ার কথা ছিল৷ পুকুরিয়া যাওয়ার পথে তঁারা দুর্ঘটনায় প্রাণ হারলেন৷

গতকাল বিকেলে ঘিওর থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলম বলেন, বাসটি আটক করা হয়েছে৷ তবে এর চালক ও চালকের সহকারী পালিয়েছেন৷ এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে৷

দোহারে ট্রাকচাপায় শিশু নিহত: প্রথম আলোর নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, দোহার উপজেলার মুকসেদপুর ট্রলার ঘাট এলাকায় গতকাল বিকেলে ট্রাকের চাপায় লা​ইলী আক্তার (৪) নামের এক শিশু নিহত হয়েছে৷ লাইলী মুকসেদপুর গ্রামের শেখ আদুর মেয়ে৷ রাস্তার পাশে খেলা করার সময় একটি ট্রাক শিশুটিকে চাপা দেয়৷ ঘটনাস্থলেই সে মারা যায়৷ ফুলতলা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মসিউর রহমান বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে৷