বাসের চাপায় শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ নগরের চাষাঢ়ায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় অজ্ঞাতনামা (৪) এক শিশু নিহত হয়েছে। গতকাল বিকেলে আনন্দ পরিবহনের বাসের চাকায় সে পিষ্ট হয়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, পথশিশুটি নগরের বিভিন্ন স্থানে ভিক্ষা করত। বিকেলে রাস্তা পার হওয়ার সময় বাস চাপা দিলে তার মৃত্যু হয়। শিশুটির মা-বাবার বিষয়ে জানা যায়নি। ঢাকায় শিশুটির খালা রয়েছে বলে জানা গেছে। তাঁকে খবর দেওয়া হয়েছে। বাসটি আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।