বাসের চাপায় শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার আমতলী উপজেলায় বাসের চাপায় রিয়া মণি (৭) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার আমতলী-কলাপাড়া সড়কে উপজেলার মোল্লাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রিয়া ওই স্থানে রাস্তা পার হচ্ছিল। এ সময় খেপুপাড়া থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই রিয়া মারা যায়। আমতলী থানার ওসি মো. মিজানুর রহমান জানান, দুর্ঘটনার জন্য দায়ী বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।