বাসের চাপায় শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়ায় রাস্তা পার হওয়ার সময় আনন্দ পরিবহনের বাসের চাপায় দোলন (১০) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কের চাষাঢ়ায় জেলা পরিষদের ডাকবাংলো মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পরে এলাকাবাসী বাস থামিয়ে চালককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। দোলন চাষাঢ়া রেলস্টেশন এলাকার মো. জনির মেয়ে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন বলেন, বাসের চালক পিন্টু ওরফে ডালিমকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।