বাসের চাপায় স্কুলশিক্ষকসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল বৃহস্পতিবার দুপুরে যাত্রীবাহী বাসের চাপায় এক স্কুলশিক্ষক এবং তাঁকে বহনকারী অটোরিকশার চালক নিহত হয়েছেন৷
পুলিশ ও এলাকাবাসী জানান, পিরোজপুর আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক জুবলী আক্তার (৩৫) দুপুরে অটোরিকশায় করে মোগড়াপাড়া চৌরাস্তা থেকে বাড়ি ফিরছিলেন৷ পিরোজপুর ইউনিয়ন কাউন্সিলের সামনে অটোরিকশাটিকে ঢাকা থেকে আসা কুমিল্লার হোমনাগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই জুবলী আক্তার ও অটোরিকশার চালক আশেক আলী (৫০) নিহত হন৷
এদিকে শিক্ষকের মৃত্যুর খবরে মোগড়াপাড়া ও পিরোজপুর ইউনিয়নের বাসিন্দারা বেলা একটা থেকে তিনটা পর্যন্ত মহাসড়ক অবরোধ ও ভাঙচুর করেন৷ এতে কমপক্ষে ৩০ জন বাসযাত্রী আহত হন৷