বাসের চালক এখনো পলাতক মামলাও হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসের ধাক্কায় ঢাকা ইমপিরিয়াল কলেজের ছাত্র সাইফুর রহমান নিহত হওয়ার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। ঘটনার পর ঘাতক বাসটি আটক করা হলেও এর চালক এখনো ধরা পড়েনি। গত শনিবার সচিবালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম প্রথম আলোকে বলেন, নিহত সাইফুর রহমানের পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে বলে তাঁকে জানানো হয়েছে। চালক গ্রেপ্তার না হওয়ার ব্যাপারে তিনি বলেন, বাসের মালিক পলাতক চালককে সঙ্গে নিয়ে থানায় হাজির হবেন বলে জানিয়েছেন।ঢাকা ইমপিরিয়াল কলেজের অধ্যক্ষ মাহফুজুল হক বলেন, সাইফুরের পরিবার মামলা না করলে কলেজের পক্ষ থেকে মামলা করা হবে।কলেজের ছাত্ররা জানান, সাইফুরের মৃত্যুতে গতকাল কলেজ কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। আজ শিক্ষক-শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করবেন।নিহত সাইফুরের ভাই আতাউর রহমান জানান, সাইফুরের মৃত্যুর পর আমার মা শয্যাশায়ী হয়েছেন। তিনি মাঝেমধ্যে জ্ঞান হরিয়ে ফেলছেন।নিহত সাইফুরের চাচা স্বপন জানান, গত শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মসজিদের সামনে জানাজা শেষে সাইফুরের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। গতকাল রোববার দ্বিতীয়বারের মতো জানাজার পর তাঁকে নাওডোবা বাজার গোরস্থানে দাফন করা হয়।