বাসের ছাদ থেকে ছিটকে এক ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তুরাগ থানার প্রত্যাশা সেতুর কাছে গ্রামীণ পরিবহনের একটি বাসের ছাদ থেকে পড়ে লাল মিয়া (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর গ্রামের বাড়ি ঢাকার ধামরাইয়ে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, লাল মিয়া ধামরাই থেকে গ্রামীণ পরিবহনের বাসের ছাদে বসে তুরাগের দিকে যাচ্ছিলেন। খেয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস গ্রামীন পরিবহনকে পেছন থেকে ধাক্কা দিলে লাল মিয়া ছাদ থেকে পড়ে যান। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজে আনা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। লাশ ঢাকা মেডিকেলের মর্গে আছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজের ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক।