বাসের ছাদে যুবকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও উড়ালসেতুর পাশে পুরোনো ফাঁড়ির সামনে একটি বাসের ছাদ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল সাড়ে নয়টার দিকে গাইবান্ধা থেকে আসা বাসটির ছাদ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

যুবকটির ডান গালে আঘাতের চিহ্ন ছিল জানিয়ে খিলগাঁও থানার উপপরিদর্শক কামরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমরা খবর নিয়ে জেনেছি, সম্ভবত ঢাকার জিরাবো এলাকায় বাসের ছাদের বসা অবস্থায় গাছের ডালের সঙ্গে আঘাত লেগে ওই যুবক মারা গেছেন।  এ অবস্থায় বাসটি খিলগাঁও এলাকায় এনে এর চালক পালিয়ে গেছে। তবুও মৃত্যুর কারণ জানতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে।’