বাসের টিকিটে ৭০০ টাকা লাভ করায় দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের রয়েলমোড় এলাকায় বিআরটিসি বাসের টিকিটে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ওই কাউন্টারের কমিশন এজেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। টাকা দিতে না পারায় তাঁকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই এজেন্টের নাম মো. আসাদুজ্জামান আসাদ।
গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মশিউর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। মশিউর রহমান প্রথম আলোকে বলেন, একজন যাত্রী চট্টগ্রাম যাওয়ার জন্য ঈদের এক দিন পরের টিকিট কাটতে এলে ১ হাজার টাকার টিকিট ১ হাজার ৬০০ টাকা রাখা হয়। অভিযোগের ভিত্তিতে ওই কাউন্টারে গিয়ে দেখা যায়, এজেন্ট আসাদুজ্জামান একটি ভুয়া সার্কুলার তৈরি করে লিখে রেখেছেন, ঈদ উপলক্ষে সরকার ১ হাজার টাকার ভাড়া ১ হাজার ৬০০ টাকা নির্ধারণ করেছে। নির্বাহী হাকিম আরও বলেন, ‘বিআরটিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জেনেছি, সরকার কোনো বছরই বিআরটিসির ভাড়া বাড়ায় না। এ বছরও বাড়ায়নি।’