বাসের ধাক্কায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর মাজার রোডে গতকাল বুধবার বাসের ধাক্কায় মতিউর রহমান নামে (৩৬) এক যুবক মারা গেছেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বেলা দেড়টার দিকে একটি বাস মতিউরকে বহনকারী মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। প্রথমে তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বেলা সোয়া তিনটার দিকে তাঁর মৃত্যু হয়।
মতিউরের ভগ্নিপতি শফিকুল ইসলাম বলেন, ঈগল পরিবহনের একটি বাস মতিউরের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তিনি সপরিবারে দারুসসালাম থানার বসুপাড়ায় থাকতেন।
বাস ও চালককে আটক করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।