বাসের ধাক্কায় চারজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরানা পল্টনের ইউবিএল ক্রসিংয়ে (পল্টন মোড়) গতকাল সোমবার ভোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট চারজন আহত হয়েছেন। তাঁরা হলেন হাজি কাসন মিয়া (৬০), তাঁর ছেলে হেলিম মিয়া (৩৪), ভাগিনা সালাহউদ্দিন (২২) এবং সিএনজিচালিত অটোরিকশার চালক দ্বীন মোহাম্মদ শেখ (৫২)।
হাসপাতাল সূত্র জানিয়েছে, ভোর সোয়া ছয়টার দিকে কাসন মিয়া তাঁর ছেলে ও ভাগিনাকে সঙ্গে নিয়ে অটোরিকশায় যাচ্ছিলেন। অটোরিকশাটি ইউবিএল ক্রসিং এলাকায় এলে স্কাইলাইন পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ সবাই আহত হন। তাঁদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।