প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বাসের ধাক্কায় আবদুর রশিদ (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রশিদ উপজেলার আড়পাড়া গ্রামের সফি উদ্দিনের ছেলে। তিনি রিকশাভ্যান মেরামত করতেন। পুলিশ সূত্রে জানা গেছে, বেলা একটার দিকে রশিদ টেপড়া বাসস্ট্যান্ড বটতলা মোড় এলাকায় তাঁর দোকানের সামনে সড়ক পার হচ্ছিলেন। এ সময় পাটুরিয়াগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।