বাসের ধাক্কায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন নয়বাজার এলাকায় বাসের ধাক্কায় সাইকেলের এক আরোহী মারা গেছেন। গতকাল শুক্রবার সকাল আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইকেল আরোহীর নাম শফিকুল ইসলাম (৩২)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ সূত্রে জানা গেছে, নয়বাজার বালিকা স্কুলের সামনে একটি দ্রুতগামী বাস শফিকুলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন সাইকেলের আরোহী শফিকুল। পরে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।