বাসের ধাক্কায় নিহত ১

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলগাঁও এলাকায় বাসের ধাক্কায় মোহাম্মদ আইয়ুব (৫০) নামে মোটরসাইকেলের এক চালক নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং প্রায় এক ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে। ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ির আগুন নেভান। পুলিশ লোকজনকে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।