বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় আজ দুপুরে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারী (৬০) গুরুতর আহত হয়ে হাসপাতালে মারা গেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে বাসস্ট্যান্ডের সামনের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস ওই নারীকে চাপা দিয়ে চলে যায়। ফয়সল নামের এক পথচারী তাঁকে প্রথমে মেট্রোপলিটন হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বেলা দেড়টার দিকে তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।