বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে গতকাল শনিবার বাসের ধাক্কায় মো. সুমন (৩৫) নামের এক পথচারী মারা গেছেন। তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুরের ডামুড্যায়। মিরপুরের পল্লবীতে ভাড়া থাকতেন তিনি। পল্লবী এলাকায় একটি কাপড়ের দোকানের মালিক ছিলেন সুমন।
সুমনের ভাই রকি বলেন, বেলা ১১টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে। রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী একটি বাস সুমনকে ধাক্কা মেরে পালিয়ে যায়। আশপাশের লোকজন সুমনের মুঠোফোন থেকে তাঁর পরিবারের সদস্যদের খবর দেন। পরে সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তাঁরা। বেলা সোয়া দুইটার দিকে চিকিৎসকেরা সুমনকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১-এর পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, সুমনের লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়।