বাসের ধাক্কায় ভিক্ষুকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমলাপুর এলাকায় বাসের ধাক্কায় মো. শামসুল ইসলাম আকন্দ (৪২) নামে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি বগুড়ার শিবগঞ্জের লক্ষ্মীতলা চকপাড়া গ্রামে। মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) প্রলয় কুমার সাহা প্রথম আলোকে বলেন, শামসুলের এক চোখ অন্ধ। তিনি ভাসমান অবস্থায় রাজধানীতে ভিক্ষা করতেন। গতকাল বেলা ১১টার দিকে তিনি কমলাপুর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি বাস তাঁকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। আহত অবস্থায় পুলিশ তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পুলিশ তাঁকে মৃত ঘোষণা করে। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।