বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনানীতে গতকাল শুক্রবার বাসের ধাক্কায় মো. মাহবুব (৫) নামের এক শিশু মারা গেছে। পুলিশ বাসসহ চালককে আটক করেছে।
বনানী থানার ওসি ভূঁইয়া মাহবুব হাসান বলেন, গতকাল সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বনানী ২৭ নম্বর রোডে রিকশাকে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ওই শিশু এবং সঙ্গে থাকা এক নারী। এতে ঘটনাস্থলেই মারা যায় মাহবুব।
গতকাল রাত পৌনে নয়টার দিকে বনানী থানার এসআই খালেদ সাইফুল্লাহ বলেন, বনানী কবরস্থান এলাকায় পরিবারের সঙ্গে থাকত শিশু মাহবুব।