বাসের ধাক্কায় আহত যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মেরুল বাড্ডায় বাসের ধাক্কায় আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নিহত ব্যক্তির নাম মো. রুবেল (৩০)। তিনি মেরুল বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির সামনে রিকশাভ্যান মেরামতের কাজ করতেন। বাড্ডা থানার পাশে ভিআইপি প্রজেক্ট ১০ নম্বর রোডের ১৮ নম্বর বাসায় ভাড়া থাকতেন তিনি।

নিহত রুবেলের বাবা শাহ জামাল জানান, গতকাল মঙ্গলবার বিকেলে খাবার খাওয়ার জন্য রুবেল বাসায় যাচ্ছিলেন। পথে মেরুল বাড্ডার এশিয়ান হাসপাতালের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় সুপ্রভাত পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাঁকে ধাক্কা দেয়। পথচারীরা গুরুতর আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে প্রথমে এশিয়ান হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে বিকেল সাড়ে পাঁচটায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল পৌনে নয়টায় তিনি মারা যান।
এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে বলে জানা গেছে।