বাসের ধাক্কায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের নগরের জিইসি মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. সোলায়মান (৬০) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি বায়েজিদ থানার ট্যানারি বটতলা এলাকায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির কর্তব্যরত নায়েক জাহাঙ্গীর আলম জানান, রাস্তা পার হতে গিয়ে চলন্ত বাসের ধাক্কায় গুরুতর আহত হন মো. সোলায়মান। পথচারীরা উদ্ধার করে চমেক হাসপাতালে আনার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।