বাসের ধাক্কায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পাটুরিয়া এলাকায় গতকাল রোববার বাসের ধাক্কায় অনিল হালদার (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার ছোট আনুলিয়া গ্রামের বলাই হালদারের ছেলে। পাটুরিয়া ঘাটে একটি খাবারের দোকানে কাজ করতেন তিনি। গতকাল সকালে পাটুরিয়া ঘাট এলাকায় পদ্মা লাইন পরিবহনের একটি বাস পার্কিং করার সময় অনিলকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নামজুল আহসান।