বাসের ধাক্কায় কাভার্ড ভ্যানের চালক নিহত, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় কাভার্ড ভ্যান উল্টে এর চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটির ১৫ জন যাত্রীও আহত হন। উপজেলার শিমুলিয়া এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. ফিরোজ মিয়া (৩৫)। তিনি কালীগঞ্জে অবস্থিত সেভেন রিংস সিমেন্ট কারখানার গাড়ি চালাতেন। তাঁর বাড়ি পাবনার বেড়া উপজেলায়।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম বলেন, তিতাস পরিবহনের একটি বাস ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিল। একই পথে চলছিল সেভেন রিংস সিমেন্ট কারখানার কাভার্ড ভ্যানটি। দুপুর সাড়ে ১২টার দিকে শিমুলিয়া এলাকায় (মাদ্রাসার কাছে) বাসটি পেছন থেকে ওই কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটি রাস্তার পাশে উল্টে যায়। বাসটিও উল্টে খাদে গিয়ে পড়ে। এ সময় কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে চালক ফিরোজ নিহত হন। এ ছাড়া বাসটির ১৫ জন যাত্রী আহত হন। তাঁদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।