বাসের ধাক্কায় কিশোর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দারুস সালাম থানা এলাকায় গতকাল শুক্রবার বিকেলে বাসের ধাক্কায় অজ্ঞাতনামা এক কিশোর (১৪) নিহত হয়েছে।
দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) মহেশ চন্দ্র সিংহ প্রথম আলোকে বলেন, বিকেল পাঁচটার দিকে দিয়াবাড়ী এলাকায় আলিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় ওই কিশোর নিহত হয়।