বাসের ধাক্কায় কিশোর নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়িতে বাসের ধাক্কায় একজন কিশোর নিহত হয়েছে। গত রোববার রাত সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।নিহত কিশোরের নাম রাজীব (১৫)। সে উপজেলার ভাটিয়ারী পূর্ব হাসনাবাদ গ্রামের মো. রফিকের ছেলে বলে পুলিশ জানিয়েছে।হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আযম জানান, সোনাইছড়ি ইউনিয়নের গোয়ারীতল এলাকায় ঢাকামুখী একটি বাস রাজীবকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।