বাসের ধাক্কায় চার শিক্ষার্থী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার আরোহী চার জেএসসি পরীক্ষার্থী সামান্য আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিটি করপোরেশনের বোর্ডবাজার তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত পরীক্ষার্থীরা হলো রুবাইয়া আক্তার, রানী দাস, শ্রাবন্তী রানী ও তনিমা। এর প্রতিবাদে অন্য শিক্ষার্থী ও স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে। প্রায় ২০ মিনিট পর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।