বাসের ধাক্কায় ট্রলিচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সাতক্ষীরা সদর উপজেলায় বাসের ধাক্কায় এক ট্রলিচালক (থ্রি হুইলার) নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ছয়ঘরিয়া লস্কর ফিলিং স্টেশনের পাশে সাতক্ষীরা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম কামরুল ইসলাম (২৪)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ইন্দিরা গ্রামের আবদুল খালেকের ছেলে।

প্রত্যক্ষদর্শী জানান, আজ সকাল সাড়ে আটটার দিকে সাতক্ষীরা থেকে ট্রলি নিয়ে মাধবকাটি মাস্টারের ভাটায় মাটি আনতে যাচ্ছিলেন কামরুল ইসলাম। তিনি ছয়ঘরিয়া লস্কর পেট্রলপাম্পের পাশে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস ট্রলিটিকে ধাক্কা দেয়। এতে ট্রলিচালক কামরুল গুরুতর আহত হন। স্থানীয় লোকজন কামরুলকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোস্তাফিজুর রহমান দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সুরতহাল প্রতিবেদন করে লাশের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।