বাসের ধাক্কায় তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকার নিউমার্কেট মোড়ে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় এক তরুণ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। তাঁর নাম মো. সোহেল (১৮)। তিনি খুলশী থানাধীন লালখান বাজার এলাকার মো. মামুনের ছেলে।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে রাস্তা পার হওয়ার সময় নগর পরিবহনের একটি বাস সোহেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।