বাসের ধাক্কায় দুই চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কুষ্টিয়া-প্রাগপুর সড়কের মথুরাপুর শেখপাড়া যাত্রীছাউনির কাছে বাসের ধাক্কায় দুজন চালক নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১০ জন। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ভেড়ামারা উপজেলার কচুয়ামোড়া গ্রামের ভ্যানচালক রাকিবুল ইসলাম (৪৫) ও দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের নছিমনচালক গাজীউর রহমান (৪০)।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা আড়াটার দিকে কুষ্টিয়া থেকে প্রাগপুরগামী একটি বাস মথুরাপুর শেখপাড়া যাত্রীছাউনির কাছে একটি ভ্যান ও একটি নছিমনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক রাকিবুল ও নছিমনচালক গাজীউর নিহত হন। দুর্ঘটনায় আহত অন্তত ১০ জনকে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। বাসটি আটক করে থানায় নেওয়া হয়েছে।