বাসের ধাক্কায় দুই বন্ধু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর-বগুড়া মহাসড়কে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাগরকান্দিতে গতকাল বুধবার দুপুরে বেপরোয়া গতির বাসের ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থলেই তাঁরা নিহত হন।তাঁরা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বালুপাড়ার ফারুক হোসেন (২৭) ও একই গ্রামের মোহমঞ্চদ রনি (২৫)। দুর্ঘটনায় আহত বন্ধু একই গ্রামের রনি আহমেদ (২৩) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন। তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে বগুড়া শহরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।