বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের উজিরপুর উপজেলার সানুহার-সাতলা সড়কের বাবরখানা এলাকায় আজ রোববার একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন, উপজেলার পূর্ব ধামুরা গ্রামের মোস্তফা হাওলাদার (১৭) ও হাসান শরীফ (১৮)।
পুলিশ জানায়, আজ বেলা দুইটার দিকে উপজেলার পূর্ব ধামুরা থেকে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন মোস্তফা ও হাসান। তাঁরা সানুহার-সাতলা সড়কের বাবরখানা মোড়ে পৌঁছালে বরিশাল থেকে ছেড়ে আসা সাতলাগামী তাহসিন-২ নামের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ওই দুজন নিহত হন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, পুলিশ বাসটিকে আটক করেছে। তবে বাসের চালক ও চালকের সহযোগী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।